মন্ত্রণালয়ের সুনাম বাড়াতে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ এপ্রিল ২০২৪, ১৬:১৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৩৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রুত সময়ে একটি স্মার্ট মন্ত্রণালয় তৈরি করতে পারবো, ইনশাআল্লাহ।

সোমবার (১৫ এপ্রিল) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করে চলেছেন। তাই, একটি সুখী,সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে তিনি বলেন, কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে বিদেশে পাঠাতে হবে। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম