রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৮:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:৫১

রাজধানীর মতিঝিলের ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর, পরনে ছিল চেক লুঙ্গি, সাদা শার্ট।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল চারটায় মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের ফুটপাত থেকে মতিঝিল থানা পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ চৌধুরী বলেন, খবর পেয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়‑ মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। বার্ধক্য ও অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান