দুই বাসের রেষারেষিতে ট্রাফিক কনস্টেবল আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৯:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:১৮

যাত্রাবাড়ী চৌরাস্তায় দুই বাসের মাঝে পড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মো. মিঠুন (৪২) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকাল তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ট্রাফিক পুলিশ সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মির্জা মো. বদরুল হাসান বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে দায়িত্ব পালনকালে তুরাগ পরিবহনের দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় ট্রাফিক কনস্টেবল মিঠুন। বাস দুটি রেষারেষির কারণে এ ঘটনা ঘটে। পরে তুরাগ পরিবহনের দুই বাস জব্দ ও চালকদের আটক করা হয়েছে।

দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মিঠুন ওয়ারী বিভাগে কর্মরত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, পুলিশ সদস্য মিঠুনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম