ধ্রুব এষ হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ২০:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২০:০৯

বাংলাদেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসতন্ত্রের জটিলতা থাকায় তাকে বর্তমানে হাই ডেপেন্ডেনসি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে তাকে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী। তিনি বলেন, শিল্পী ধ্রুব এষ গতকাল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ হঠাৎ করে তার শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়। যার ফলে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন তিনি।

ধ্রুব এষ প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি লেখালেখিও করেন। ইতোমধ্যে তিনি প্রায় ৩৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। ১৯৯০-এর পর তিনি বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন।

/এসও/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম