খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ২০:১১আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২০:১১

রাজধানীর খিলগাঁওয়ে সিপাহিবাগের একটি বাসা থেকে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর ঝুলিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামাল উদ্দিন (২২) নামে ওই যুবক খিলগাঁও তালতলা এলাকায় একটি ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসাবে কাজ করতেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্য তালতলার সিপাহিবাগের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, নিহত জামালকে হত্যা করার পর তার লাশ ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আনা হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর বিকালে জামালের মরদেহ তার ভাই সেলিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত জামাল জামালপুর সদর উপজেলার শাহবাসপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।

নিহত জামালের ভাই সেলিম জানান, তালতলা সিপাহিবাগ নতুন রাস্তার পাশে জামাল তা মা সেলিনা বেগমকে নিয়ে থাকতেন। তার মা গ্রামের বাড়ি যাওয়ায় বর্তমানে তিনি বাসায় একাই ছিলেন। বৃহস্পতিবার রাতে তার পরিচিত এক মেয়ে ও দুই ছেলে বাসায় গিয়েছিল। এরপর রাতে জামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় নিহত জামালের মা সেলিনা বেগম একটি মামলা করেছেন। আমরা ঘটনার সঙ্গে সম্পৃক্তদের খুঁজে বের করার চেষ্টা করছি।

ওসি আরও বলেন, ওই রাতে মীম নামে এক তার বাসায় গিয়েছিল। আমরা মীমসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তবে এখনও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক