অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ১৬:২৫আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৬:২৫

অতিরিক্ত মদপানে জনি (২৬) নামে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ঈদের আগের দিন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে মারা যায় জনি।

মৃতের স্বজনরা জানিয়েছেন, ঈদের আগের দিন ডিউটি শেষে মদপান করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে জনি। ঈদের দিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মুগদা হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন এবং শনিবার (২০ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য জনির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান। ময়নাতদন্তের পর বিকালে স্বজনরা মরদেহটি নিয়ে যান। জনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর বরগাঁও গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

/এআইবি/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম