চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত আনু মুহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ১৩:০৯আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪:৩৩

রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা দিকে ওই দুর্ঘটনায় তার দুই পায়ের পাতা ও আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, পায়ের পাতা ও আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আনু মুহাম্মদের বন্ধু নজরুল ইসলাম জানান, তিনি গত শুক্রবার (১৯ এপ্রিল) দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন। সেখানে শনিবার (২০ এপ্রিল) একটি স্মরণসভায় অংশ নেওয়ার পর রবিবার (২১ এপ্রিল) একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনটি ধীরগতিতে যাওয়ার সময় তিনি নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। এতে তিনি দুই পায়ের পাতায় আঘাত পান। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, তিনি দুই পায়ের পাতায় আঘাত পেয়েছেন। বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা চলছে।

আঙুলগুলো রাখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা আমাদের যথাসাধ্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

/কেএইচ/এআইবি/জেইউ/এনএআর/এফএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি