রাজধানীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ২২:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২৩:০০

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১২) বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকার ২০ নম্বর রোডে একটি বাসার গ্যারেজে এ ঘটনার ঘটে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, বিকালে শিশুটি রাস্তায় খেলা করছিল। এসময় অভিযুক্ত কিশোর শিশুটিকে তাদের বাসায় গ্যারেজে ডেকে নিয়ে একটি প্রাইভেটকারের ভেতরে ধর্ষণ করে। পরে শিশুটির মা ও স্থানীয়রা দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার করে। এসময় অভিযুক্ত পঞ্চম শ্রেণির ছাত্র দ্রুত তাদের বাসার দ্বিতীয় তলায় উঠে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপনগর থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ১২ বছরের একটি শিশু চার বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি। অন্যদিকে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। মেয়ের অবস্থা ভালো না। এসময় তিনি অভিযুক্ত কিশোরের বিচার দাবি করেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান