‘কোনও কেন্দ্রে একটি জাল ভোট পড়লে সেখানে আবার ভোট হবে’

ভোলা প্রতিনিধি
১৭ মে ২০২৪, ২২:১৪আপডেট : ১৭ মে ২০২৪, ২২:১৪

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘ভোটকেন্দ্র গিয়ে কেউ যদি প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। ওই ব্যক্তি যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’

শুক্রবার (১৭ মে) বিকালে ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ভোলা জেলার সাত উপজেলার রিটার্নিং, সহকারী রিটার্নিং, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, ‘কোনও কেন্দ্রে একটি জাল ভোট পড়লে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। ওই কেন্দ্র পুনরায় নির্বাচন হবে। কেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনও সাংবাদিকের ওপর হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে তাকে ২ থেকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হবে।’

এ সময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি