শিল্পকলা অ্যাকাডেমির সামনে অজ্ঞাত হামলায় ছাত্রদলের দুই নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ০০:৪১আপডেট : ২২ মে ২০২৪, ০০:৪১

রাজধানীর শাহবাগের শিল্পকলা অ্যাকাডেমির সামনে অজ্ঞাত হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সহ-সভাপতি আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজ (ঢামেক)-এ চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাত ৯ টার দিকে শিল্পকলা অ্যাকাডেমির সামনে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণ (৩৩) ও সহ-সভাপতি ঝলক মিয়া (৩২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই ইমন মোহাম্মদ ইশতিয়াক জানান, রাত আনুমানিক নয়টার দিকে শিল্পকলা অ্যাকাডেমির সামনে চায়ের দোকানের বেশ কয়েকজন যুবক দুজনকে মারধর করছিলেন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক জরুরি বিভাগে নিয়ে যাই। তিনি বলেন, তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে জানা যায়নি।

আহত ঝলক অভিযোগ করে বলেন, শিল্পকলা অ্যাকাডেমির সামনে আমরা কয়েক বন্ধু মিলে চা খাচ্ছিলাম। সেসময় ছাত্রলীগের ১০-১৫ জন ছেলে লাঠি, হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপরে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমি মাথায় ও শরীরে আঘাত পেয়েছি।

তিনি আরও বলেন, কাজী রণকুল ইসলাম শ্রাবণ ভাইকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। পরে আমাদের দুজনকে শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

এদিকে, আহত কাজী রণকুল ইসলাম শ্রাবণ বলেন, হামলাকারীদের মধ্যে থেকে এক যুবক বলছিলেন, আমি স্থানীয় ছাত্রলীগের থানার সভাপতি।

এআইবি/কেএইচ/ এসএইচএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম