যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সর্বকনিষ্ঠ মেয়র সি‌লে‌টের ইবসা

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২২ মে ২০২৪, ০৯:৩৯আপডেট : ২২ মে ২০২৪, ০৯:৩৯

যুক্তরা‌জ্যের ওয়ার্দিং কাউন্সিলের লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সিলেটের যুবক ইবশা চৌধুরী। মঙ্গলবার (২১ মে) তিনি এ কাউন্সিলের প্রথম মুসলিম পুরুষ মেয়র নির্বাচিত হন। মাত্র ৪১ বছর বয়সে কাউন্সিলররা তাকে মেয়‌র পদে নির্বা‌চিত ক‌রেন, যুক্তরাজ্যে তিনিই বাংলাদেশি বংশোদ্ভূত সর্বকনিষ্ঠ মেয়র। এর আগে ইবসা এ কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দা‌য়িত্বরত ছিলেন। 

ইবসার জন্ম বাংলাদেশের সিলেটে, সেখানেই স্কুল-কলেজে পড়া‌শোনার পর একুশ বছর বয়সে তিনি ইংল্যান্ডের ওয়ার্দিংয়ে আসেন। সেখানে তিনি ২২ বছর ধরে পরিবারের সঙ্গে বসবাস করছেন। ব‌্যক্তিগত জীব‌নে তি‌নি চার সন্তা‌নের জনক। 

ইবসা ব্রিটে‌নে প্রথমে বেসরকারি চাকরি শুরু করেন ও প‌রে সিভিল সার্ভিসে চলে যান। ক‌রোনা মহামারি চলাকালীন, তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন এবং এনএইচএস-কে খাবারের সমন্বয় ও সরবরাহ করতে সহায়তা করেন।

২০১৯ সা‌লে ইবসা লেবার পার্টিতে যোগ দেন এবং দলের সক্রিয় সদস্য হন। ২০২১ সালে তিনি ক্যাসেল ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। তিনি ওয়ার্দিং টাউন ফুটবল ক্লাবের ইকুয়ালিটি অফিসারও।

মঙ্গলবার রা‌তে তিনি বাংলা ট্রিবিউন‌কে বলেন, ‘আমাকে এত কিছু দেওয়ার জন্য আমি এই শহরের কাছে কৃতজ্ঞ। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত। ওয়া‌র্দিংয়ের মেয়র হিসেবে নিযুক্ত হওয়া সম্মানের।’

/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান