পি কে হালদারের দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৪, ১২:০৮আপডেট : ২৩ মে ২০২৪, ১২:০৮

ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন দুই পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে ৪ জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।   

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। 

এর আগে গত ৯ মে পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। তবে জামিনের শর্ত ছিলো পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না।

এরপর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে ১৩ মে সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত আগাম জামিন স্থগিত করেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই আদেশ সংশোধন ও প্রত্যাহার চেয়ে আবেদন করে আসামিপক্ষ। 

শুনানি শেষে আপিল বিভাগ ৪ জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে এসব মামলা করে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
অভিযোগ মিথ্যা দাবি করে এমপি নজরুল বললেন, ‘ঘটনার সময় বাসায় ছিলাম না’
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন