ঝড়-বৃষ্টি উপেক্ষা করে রাজউকের উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ২৩:৩৮আপডেট : ২৭ মে ২০২৪, ২৩:৩৮

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী নন্দীপাড়া এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় কয়েকটি নকশাবহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।

সোমবার (২৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

উচ্ছেদ অভিযান ও নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/১ আওতাধীন খিলগাঁও ত্রিমোহনী নন্দীপাড়া এলাকায় রাজউক নকশা বহির্ভূতভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময়ে নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়।

এছাড়াও নকশাবহির্ভূত একটি ভবনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড-এ ব্যত্যয় পাওয়া গেছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

এসময় স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করেন। এলাকাবাসী মনে করে, রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।

মোবাইল কোর্ট পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৬-এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া। উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার হাসানুজ্জামান, প্রধান ইমারত পরিদর্শক বেলাল হোসেন, ইমারত পরিদর্শক ফিরোজ আলম, জিয়াউদ্দিন, নাজিম উদ্দিন, মো. সুমন ও তুষার বর্মনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম