সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ১৭:২৮আপডেট : ৩০ মে ২০২৪, ১৭:২৮

সরকারি চাকরির শূন্যপদগুলো দ্রুত পূরণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও  বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২ পদ পূরণ হয়েছে। আর ফাঁকা রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি পদ। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ও শূন্য পদ পূরণকল্পে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এ ছাড়া আন্তমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০ গ্রেড), সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে শূন্য পদের সংখ্যা বলা হলেও মন্ত্রণালয়ভিত্তিক তথ্য দেওয়া হয়নি। তাই আগামী বৈঠকে মন্ত্রণালয়ভিত্তিক শূন্য পদের সংখ্যা উপস্থাপনের জন্য বলা হয়েছে। আর শূন্যপদ পূরণে কী কী বাধা রয়েছে, সেটা নিয়ে আগামী বৈঠকে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত কমিটির এক সদস্য বলেন, মন্ত্রণালয়গুলোর শূন্যপদ পূরণের বিষয়েই আলোচনা হয়েছে। সেখানে জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী