পুলিশের ওপর হামলা: একজন রিমান্ডে, কারাগারে ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ১৯:১৩আপডেট : ০৩ জুন ২০২৪, ২০:২৪

রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহিদ ইসলামের চোখ নষ্ট হওয়ার মামলায় সাথী ওরফে পাভেল নামে একজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এই আদেশ দেন। এছাড়াও এই মামলায় তানিয়া, তন্নী ওরফে তিথী, কেয়া নামে অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রমনা মডেল থানা পুলিশ তানিয়া, তন্নী ওরফে তিথী, কেয়াকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সাথীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদাল তার একদিনের রিমন্ড মঞ্জুর করেন।

জানা গেছে, শুক্রবার (৩১ মে) রাতে রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিলেন। রাত ৩টার দিকে খবর আসে হিজড়াদের একটি দল একজন রিকশাচালকে মারধর করে তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হিজরাদের কবল থেকে রিকশাচালকে উদ্ধার করে। এক পর্যায়ে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে। পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসআই মোজাহিদের চোখে এসে পড়ে। এতে তার চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে গুরুতর অবস্থায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  এ ঘটনায় ওই দিন রাতেই  তিন জনকে আটক করা হয়। পরে রমনা মডেল থানায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠালে আদালত শনিবার (১ জুন) তিন জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে সাথী ওরফে পাভেলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন...

ছিনতাইকালে বাধা: হামলায় চোখ হারালেন এসআই

/এআই/আরকে/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার