বায়ুদূষণ রোধে মেয়র আতিকের পাঁচ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৪, ২০:৫৭আপডেট : ০৩ জুন ২০২৪, ২০:৫৭

বায়ুদূষণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম পাঁচটি বিষয় বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ জুন) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে শক্তি ফাউন্ডেশন এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) যৌথ উদ্যোগে আয়োজিত “সেভ ইয়োর ব্রেথ: ক্লিন এয়ার ইম্পারেটিভস” শীর্ষক নীতিনির্ধারণী সংলাপে এ ঘোষণা দেন তিনি।

মেয়র বলেন, ধূলাবাহিত বায়ুদূষণ রোধ করতে নির্মাণাধীন ভবন ও নির্মাণসামগ্রী ঢেকে রাখার ব্যবস্থা করা হবে। সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয় এমন উপকরণ বহনকারী যানবাহনও ঢেকে চলাচল করার বিষয়টি নিশ্চিত করা হবে। কালো ধোঁয়া নির্গমন হয় এমন অনুপযুক্ত যানবাহন নিষিদ্ধ করা হবে। অপ্রয়োজনীয় পাতা এবং বর্জ্য না পুড়িয়ে মাটিতে চাপা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং নালা ও খালের অবৈধ পয়োনিষ্কাশন লাইন বন্ধ করা হবে।

সংলাপে মো. আতিকুল বলেন, 'গুলশান ও বারিধারা এলাকায় একটি সার্ভে করেছিলাম। বেশিরভাগ ভবনে সঠিক স্যানিটেশন ব্যবস্থা নেই। অভিজাত এলাকায় পয়োবর্জ্যের অবৈধ সংযোগ সিটি করপোরেশনের সারফেস ড্রেনে দিয়ে দূষণ সৃষ্টি করা হচ্ছে। গুলশান ও বারিধারা খালের পানি দূষিত। মাছ চাষ করা যায় না। সেখানে মশার চাষ হচ্ছে।'

মেয়র আরও বলেন, 'শহরের প্রায় সব ভবনেই এয়ার কন্ডিশন (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) লাগানো আছে। সবাই হাজার হাজার টাকা খরচ করে ঘর ঠান্ডা করতে এসি লাগাচ্ছে। কিন্তু, অনসাইটে সুয়ারেজ ব্যবস্থাপনা করার বিষয় নিয়ে কেউ চিন্তা করছে না। নির্বিচারে শহরের খালে, ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি, বায়ু দূষণ করছে। এগুলো বন্ধ করতে হবে। এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নেবো।'

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় সংলাপে আরও অংশ নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)  চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতি, অনুসন্ধানে দুদক
যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস