বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ২৩:৩০আপডেট : ০৪ জুন ২০২৪, ২৩:৩০

বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানের নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিশেষ মোনাজাতের মাধ্যমে এই কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ ব্যবসায়ী নেতারা।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন, তাদের সহযোগিতা করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুততার সঙ্গে পুনরায় সেখানে ব্যবসা শুরু করতে পারেন সেজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এবং তিনি স্বশরীরে উপস্থিত থেকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আমাদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল যেন দ্রুত সময়ে নির্মাণ কাজ শুরু করা যায়। তারই প্রতিফলন আজকের এই কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী।

এর আগে গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান’সহ ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১০তলা বিশিষ্ট বিপণী বিতানটির নির্মাণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এদিকে, গত ৩ জুন ঠিকাদার প্রতিষ্ঠানকে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ প্রকল্পের স্থান বুঝিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’র (ইনার সার্কুলার রিং রোড)' নির্মাণ কাজও শুরু হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?