নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব করার প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৪, ১৫:০৯আপডেট : ০৭ জুন ২০২৪, ১৫:০৯

জ্যেষ্ঠ সাংবাদিক মো. নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো  নাইমুল ইসলাম খানকে। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ থেকে ১০ জুন ভারতে সরকারি সফর করবেন। এই সফরে নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সফরসঙ্গীদের অর্ন্তভুক্ত হবেন।

এর আগে গত ২৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব করার তথ্য জানানো হয়।

উল্লেখ্য, নাঈমুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ‘দৈনিক আজকের কাগজ’, ‘আজকের প্রত্রিকা’, ‘দৈনিক ভোরের কাগজ’, ‘দৈনিক আমাদের সময়’, ‘আমাদের নতুন সময়’পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে নাঈমুল ইসলাম খান সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
চোখের সৌন্দর্য বাড়াতে রঙিন লেন্স, তবে সামান্য ভুলেই হতে পারে বিপদ
সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন