কদমতলীতে মাদকের আস্তানায় অভিযান, গ্রেফতার ১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ০৩:০৪আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:০৪

রাজধানীর কদমতলী এলাকার মাদকের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে মাদক করবারি জরিনার প্রধান সহযোগীসহ চার জনকে গ্রেফতার করা হয়।

রবিবার (৯ জুন) মাদক নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দিনব্যাপী এ সাঁড়াশি অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুন) রাতে ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিএনসির একাধিক টেম কদমতলী এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালানো হয়।

এ সময় মাদক কারবারি ও একাধিক মামলার আসামি জরিনা বেগম ও তার মেয়ে তানিয়া পালিয়ে গেলেও চার জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো নদী (৫০), ফরিদা (৫৫), কুলসুম বেগম (৪০) ও রাবেয়া খাতুন ৫৫)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫০ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, কদমতলীতে কুখ্যাত মাদক কারবারি জরিনার আস্তানায় অভিযান চালানোর সময় তার দুই ছেলে রাব্বি (২৫) ও মো. রোহান নেতৃত্বে (২২), ও মেয়ে তানিয়ার (২৪) নেতৃত্বে ৭০ থেকে ৭৫ জন নারী ও পুরষ ইটপাথর ও লাঠিসোঁটা নিয়ে অভিযানিক দলের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ডিএনসির সিপাই হাফিজুর রহমান গুরুতর আহত হয় এবং জরিনা আক্তারকে (৫৬) তারা ছিনিয়ে নিয়ে যায়।

পলাতক মাকদ কারবারিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা।

/এবি/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম