বেনজীরের সম্পদ ব্যবস্থাপনায় দুদকের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ২০:২০আপডেট : ১৩ জুন ২০২৪, ২০:২০

গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের ক্রোক করা সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় সার্বিক তদারকির জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুদকের মানিলন্ডারিং শাখার উপ-পরিচালক মো. নূর-ই-আলমের সই করা এক অফিস আদেশে এ কমিটির কথা জানানো হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমানকে। অন্য সদস্যরা হলেন— গোপালগঞ্জের পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত অধিদফতরের ও জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট।

চিঠিতে বলা হয়, গোপালগঞ্জের আওতাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কসহ ক্রোক করা সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও রিসিভাররা রিসোর্টের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। চিঠিতে তাদের প্রত্যেককে যথাযথ পর্যবেক্ষণ ও তদারকির জন্য অনুরোধ করা হয়।

সবশেষ বুধবার আদালত বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও আটটি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রোকের আদেশ দেন আদালত। এসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায়। একইদিন বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেন আদালত।

এর আগে, দুই দফায় বেনজীর ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯ কোম্পানির শেয়ার, গুলশানে চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। তাছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করারও আদেশ দেন আদালত। সব মিলিয়ে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে ৬৯৭ বিঘা জমির তথ্য পাওয়া গেছে এ পর্যন্ত। যার সবগুলোই ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম