জলবায়ু পরিবর্তনে দেশের ১৭ শতাংশ এলাকা তলিয়ে যাবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৪, ২০:৩৭আপডেট : ১৪ জুন ২০২৪, ২০:৩৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে ওই এলাকায় খাদ্য উৎপাদন হবে না। লবণাক্ততা ঢাকার কাছে চলে আসবে। এতে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর মুগদায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ উল্লেখ করে তিনি বলেন, আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছ কাটা অপরাধ।

তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী উপকূলীয় এলাকায় ৫০০ মিটার সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, যাতে ঝড়-জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা পায়।
 
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনদ্দিন রানা।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম