ট্রেনে পচনশীল খাদ্যপণ্য বহন না করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৪, ১৫:০৭আপডেট : ১৬ জুন ২০২৪, ১৫:০৭

মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পশু কোরবানি মধ্যে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। আর এ কোরবানির মাংস নিজে এবং অন্যদের মাঝে বণ্টন করা হয়। অনেকে গ্রামের বাড়ি কোরবানি দিয়ে মাংস ঢাকায় নিয়ে আসেন। বিশেষ করে ট্রেনে মাংসসহ খাদ্যদ্রব্য পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও নিয়ম মানতে নারাজ সাধারণ মানুষ। তাই ট্রেনে মাংস পরিবহনসহ যেকোনও ধরনের খাদ্যদ্রব্য পরিবহনে বিশেষভাবে প্যাকেজিংয়ের অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

রবিবার (১৬ জুন) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ অনুরোধ জানান।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ রেলওয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব এবং কর্তব্য। ট্রেনে মাংস পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা থাকলেও আমরা সেগুলো মানি না। কোরবানি ঈদের পর বাড়ি থেকে ফেরার সময় বেশিরভাগ মানুষ কাঁচা মাংসসহ বিভিন্ন খাদ্যদ্রব্য পরিবহন করেন। যার ফলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। রেলে চলাচলকারী সাধারণ মানুষ অসুবিধার সন্মূখীন হন।

তিনি বলেন, কাঁচা মাংসের রক্ত বগির ফ্লোরে পড়ে গন্ধ ছড়ায়। এতে পরিবেশ নষ্ট হয়। যাত্রীরা গন্ধ ও রক্তের কারণে বিব্রতকর পরিস্থিতির সন্মূখীন হয়। তাই আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মাংস পরিবহনসহ কোনও ধরনের খাদ্যদ্রব্য পরিবহন না করার অনুরোধ করছি সাধারণ মানুষের প্রতি। তারপরও যারা মাংস পরিবহন করবেন, তাদেরকে বিশেষভাবে প্যাকেজিং করার অনুরোধ করছি। যাতে ট্রেনের ভেতরে রক্ত না পরে এবং দুর্গন্ধ  না ছড়ায়।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি