৭ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ডিএসসিসির জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৪, ১৮:০৫আপডেট : ১৮ জুন ২০২৪, ১৮:০৫

অননুমোদিত কাঁচা চামড়া কেনা-বেচা করায় ৭ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর সায়েন্সল্যাব ও জয়কালী মন্দির এলাকায় এই জরিমানা করা হয় বলে জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

ডিএসসিসি থেকে জানানো হয়, রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেছে ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম। বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই জরিমানা করা হয়।

এদিকে রাজধানীর জয়কালী মন্দির এলাকায় অননুমোদিতভাবে রাস্তার ওপর কাঁচা চামড়া কেনা-বেচা করায় করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন। দুপুর সোয়া ২টায় এই জরিমানা করা হয়।

সব মিলিয়ে ঈদের দ্বিতীয় দিনে অননুমোদিত কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ৭ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাদসিক’র ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো উপস্থিত ছিলেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের