ঢাকা মেডিক্যালে আটক সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৪, ১৭:২২আপডেট : ২১ জুন ২০২৪, ১৭:২২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে আটক হওয়া রিপা আক্তার (২০) নামে সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল থেকে অ্যাপ্রন পরিহিত ভুয়া ওই নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

২১২ নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, বৃহস্পতিবার ২১২ নম্বর ওয়ার্ড থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেন আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছি।

পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামের মৃত কাজির সিকদারের মেয়ে রিপা। বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকতেন।

এর আগে, গত বছর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ থেকে আরেক ভুয়া নারী চিকিৎসক মুনিয়া আক্তার রোজা আটক হন।

আরও পড়ুন:

ঢামেকে আবারও ভুয়া নারী চিকিৎসক আটক

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী