ঢামেকে আবারও ভুয়া নারী চিকিৎসক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৪, ০১:০৮আপডেট : ২১ জুন ২০২৪, ০১:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে অ্যাপ্রন পরিহিত এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আটক নারীর নাম রিপা আক্তার (২৫)। তার বাসা কামরাঙ্গীচর সেকশন এলাকায়।

ঢামেক হাসপাতাল আনসারের প্ল্যাটুন কমান্ডার (পিসি) মো. মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিপা আক্তার নামে ওই নারী গাইনি বিভাগে (২১২ নম্বর ওয়ার্ডে) অ্যাপ্রন পরে ঘোরাঘুরি করছিলেন। পরে আমাদের নারী আনসারদের সন্দেহ হয়। আনসাররা তাকে কর্তব্যরত চিকিৎসকদের কাছে নিয়ে যান। তারা কথা বলে নিশ্চিত হন, তিনি হাসপাতালের কেউ নন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তাদের নির্দেশেক্রমে ওই নারীকে ঢামেক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়। পরে রাত ৮টার দিকে ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়।’

আটক রিপা জানিয়েছেন, তিনি মামুন নামে তার এক বন্ধুর কাছে এসেছেন। তার মা হাসপাতালে ভর্তি আছেন। তবে আনসার সদস্যরা খোঁজ নিয়ে দেখেছেন, তেমন কেউ ভর্তি নেই সেখানে। যার নাম বলছেন, তার মোবাইল নম্বরটিও বন্ধ আছে।

/এআইবি/কেএইচ/এমএএ/

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি