খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়া শিশু রাবিয়া মারা গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৪, ০২:৫৫আপডেট : ২৪ জুন ২০২৪, ০২:৫৫

রাজধানীর খিলগাঁও রেলগেইটে ট্রেনে কাটা পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই শিশু রাবেয়া (১০) মারা গেছে। রবিবার (২৩ জুন) ভোরে মোহাম্মদপুরে  প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 
 
মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মৃত রাবেয়ার মামা ইসমাইল। তিনি বলেন, মারা যাওয়ার পর তাকে গ্রামের নেওয়া হয়। সেখানে আজ দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শনিবার (২২ জুন) তাদের গ্রামের বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে দক্ষিণ বনশ্রী বোন শিল্পীর বাসায় ওঠে। সেখান থেকে রাতে তারা শান্তিবাগ ডাক্তার দেখিয়ে ফেরার পথে রাত পৌনে ১০টার খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। 

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চরহাইলা কাঠি গ্রামের কৃষক রফিক মোল্লার ও মা মুন্নী বেগমের মেয়ে রাবিয়া। দুই ভাই ও দুই বোনের মধ্যে রাবেয়া ছিল সবার ছোট। সে গ্রামের একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম