চীনের সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ০২:০০আপডেট : ৩০ জুন ২০২৪, ২১:০২

চীনের সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার (২৪ জুন) মিরপুর ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৫০০ শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানছাও ও ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

শিক্ষা সামগ্রী বিতরণকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ আমরা যে এলাকায় এসেছি সেখানে সাব মারসিবল পাম্ব বসানোর কথা বলেছিলাম এখানকার সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে। তিনি সেই পাম্ব বসিয়েছেন। এই এলাকায় সড়কবাতির জন্য ছয় কোটি টাকা বাজেট পাশ করে দিয়েছি। খুব দ্রুতই লাইট বসবে। এছাড়া বস্তি উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রেখেছি। ইউএনডিপির সঙ্গে একত্রিতভাবে সেই কাজগুলো করতে চাই।

এ সময় ছয় ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করতে পারায় নগরবাসী ও ওয়ার্ড কাউন্সিলদের ধন্যবাদ জানান মেয়র আতিক।

বর্তমান আবহাওয়া ডেঙ্গু রোগবাহী এডিস মশার প্রজনন বাড়ায় জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, বর্তমানে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। এই আবহাওয়া এডিস মশার প্রজনন বৃদ্ধির জন্য আদর্শ। তাই নগরবাসীকে অনুরোধ করবো কোথাও পানি জমতে দেওয়া যাবে না। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার ও স্থানীয় কাউন্সিলররা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী