‘মুজিব: একটি জাতির রূপকার’ মালয়েশিয়ায় পুরস্কৃত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১৯:৫৫আপডেট : ২৭ জুন ২০২৪, ২০:১৪

মালয়েশিয়ার সেলানগর প্রদেশের সাইবারজায়ায় অবস্থিত প্রখ্যাত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে (এমএমইউ) অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সপোতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার জন্য ‘বেস্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ জুন) মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের কাছে পদক হস্তান্তর করেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সোসাইটির উপদেষ্টা খালিদ ফাইয়াজ মোহাম্মদ এবং একই বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল এক্সপো’র হেড অব অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট টেংকু আলিশা সাবরিনা বিনতি টেংকু এরউইন মারটিনো। এ সময় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীন  উপস্থিত ছিলেন।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ২৩ জুন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক এক্সপো অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ জুন) এই এক্সপোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?