প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টা মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুলাই ২০২৪, ১৮:০৪আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৮:১০

প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার সুরসহ তিন জনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেছেন একই অধিদফতরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. আজিজুল ইসলাম। মামলার অপর দুই আসামি হলেন, অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পরিচালক ডা. মো. আনিছুর রহমান ও প্রকল্প পরিচালক অসিম কুমার দাস।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এই মামলাটির আবেদন করেন। 

আদালত এসময় বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেগিস্টগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বাদীর পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, আজিজুল ইসলাম প্রতিদিনের মতো ২৪ জুন সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদফতরের উদ্দেশে বের হন। রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদফতরদের প্রধান কার্যালয় ও কৃষিবিদ ইনস্টিটিউটের (কেআইবি) মাঝামাঝি জায়গায় আগে থেকে দেশীয় অস্ত্র নিয়ে ওঁৎ পেতে ছিলেন আনিছুর রহমান ও অসিম কুমার। আজিজুল ইসলাম সেখানে পৌঁছালে তারা তার গাড়ি রোধ করে। আজিজুল গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন এবং মলয় কুমার তার গলা চেপে ধরেন। অসিম কুমার তাকে পিটিয়ে আহত করেন। তিনি মাটিতে পড়ে গেলে আনিছুর রহমান তার পকেটে থাকা ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যান। পরে অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করেন বাদী।

/এআই/ইউএস/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের