টানা বৃষ্টি হওয়ায় পানি অপসারণে কিছুটা সময় লেগেছে: ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৪, ১৫:১০আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫:১০

ছুটির দিন সকাল থেকে নিরবচ্ছিন্ন ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির থেকে বলা হয়, শুক্রবার (১২ জুলাই) জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন পাঁচ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী। এ ছাড়া ১০টি অঞ্চলে কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম। ইতোমধ্যে প্রধান সড়কগুলো থেকে পানিনিষ্কাশন করা হয়েছে।

ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে পাঁচটি পাম সকাল থেকে একযোগে কাজ করছে বলেও জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ।

টানা বৃষ্টি হওয়ায় পানি অপসারণে কিছুটা সময় লেগেছে: ডিএনসিসি

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ ভোর থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় নগর ভবন থেকে।

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে এটি আজ সকালে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত।

আরও পড়ুন

ঘণ্টাখানেকের বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী, সমাধান নেই?

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপাকে কর্মজীবী মানুষ

যানবাহন বিকল হয়ে সড়কে যানজট, যা বললো ডিএমপি

তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি, পানির নিচে অনেক সড়ক

ঢাকায় মুষলধারে বৃষ্টি, সড়ক-অলিগলি ডুবে ভোগান্তি

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম