লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১৬:১৭ আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৬:১৭

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় লিবিয়ার বেনগাজী শহরে আটক ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুধবার (১৭ জুলাই) দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানান।

এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ফেরত আসা প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা ও কিছু খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়। এছাড়া প্রয়োজন অনুযায়ী তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমান, সে বিষয়ে আত্মীয়-পরিচিতজনদের সচেতন করতে ফিরে আসা ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
কম্বোডিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার দাবি
সর্বশেষ খবর
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত