গ্রামীণফোনের ২০২ কর্মীর অধিকার রক্ষায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৭:৪৯আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৭:৪৯

বছরের পর বছর মামলা ঝুলিয়ে রেখে গ্রামীণফোনে নিয়োজিত কর্মীদের বেতন ভাতা বন্ধ করে রাখায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী প্রামীণফোনের কর্মচারীরা।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জিপি হাউজের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট রাসুলুল আমিন মুরাদ বলেন, ‘গ্রামীণফোন কর্তৃপক্ষের বেআইনি ছাটাই, অসৎ শ্রম আচরণসহ সব অবৈধ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত ও বেআইনি ছাটাইয়ের শিকার ২০২ জন কর্মীকে তাদের স্বীয় কর্মে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

সমাবেশে বক্তারা জানান, ২০১২ সালের ২৪ জুলাই শুধুমাত্র ট্রেড ইউনিয়ন আবেদন করার অপরাধে ২১৩ জন কর্মীকে বেআইনিভাবে কোনোরকম আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে সরাসরি চাকরিচ্যুত করেছিল গ্রামীণফোন লিঃ। তাদের মধ্যে ২২ জন কর্মী এই অন্যায় ও বৈষম্যের প্রতি মাথানত না করে আপোসহীন থেকে বিগত ১৩ বছর ধরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিভিন্ন আদালতে আইনি যুদ্ধ চালিয়ে আসছেন। অপরদিকে অপারেটরটি বিগত সরকারের সঙ্গে আঁতাত করে বছরের পর বছর ধরে আইনের প্রক্রিয়াগুলোকে সুকৌশলে প্রলম্বিত করছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরীসহ ইউনিয়নের নেতা আজাহার ইসলাম, শাহরীয়ার মুরতুজা, শাহজাহান শাহ আসাদুজ্জামান ও হাবিবুর রহমান।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান