সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৭:৩৮ আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:৫৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান ও ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স হারুন অর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রবিবার (১৮ আগস্ট ) তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

এর ফলে এখন থেকে ডিবি হারুন ও তার পরিবারের সদস্যরা ব্যাংক থেকে আর কোনও টাকা তুলতে পারবেন না। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এক মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, হারুন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে। 

এছাড়া হারুন, তার স্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের (মা, বাবা, ভাই ও বোন) নামে পরিচালিত সব ধরনের হিসাব সংক্রান্ত তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি দালিলাদি, লেনদেন বিবরণী প্রভৃতি) এবং প্রদত্ত তথ্য-শিট মোতাবেক তথ্যাদি পত্র ইস্যুর তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
নীতি সুদহার ৯.৫০ শতাংশই, ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
সর্বশেষ খবর
কে কীভাবে ফ্লার্ট করেন? নারী-পুরুষের পার্থক্য নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য
কে কীভাবে ফ্লার্ট করেন? নারী-পুরুষের পার্থক্য নিয়ে গবেষণায় চমকপ্রদ তথ্য
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 
তাদের এমপির বিরুদ্ধে মামলাই হয়নি, অথচ তদন্তের আগেই আখতারুজ্জামান গ্রেফতার: এ টি এম আজহার
তাদের এমপির বিরুদ্ধে মামলাই হয়নি, অথচ তদন্তের আগেই আখতারুজ্জামান গ্রেফতার: এ টি এম আজহার
সর্বাধিক পঠিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?