প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিও-ভুক্ত করাসহ চার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৮:০৫আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮:০৫

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও-ভুক্ত করণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১টায় বৈষম্যবিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় ঐক্য ফোরামের উদ্যাগে সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষক-কর্মচারীরা বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দিতে হবে এবং এমপিও-ভুক্ত করতে হবে। তারা জানান, চার দফা দাবি না মেনে নিলে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এসময় তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।

কর্মসূচিতে উপস্থিত মো. রাসেল নামে একজন শিক্ষক বলেন, ইতোমধ্যে আমাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে চার দফা  দাবি নিয়ে আলাপ-আলোচনা করতে গেছে।

চার দফা দাবি গুলো হলো—

১. অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করতে হবে।

২. শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করতে হবে।

৩.  প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম অনতিবিলম্বে বাস্তবায়ন ও  একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করা, সব শিক্ষার্থীর জন্য মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ প্রদান (পুস্তক, খাতা, কলম, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র)।

৪. প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করাসহ শিক্ষাজীবন শেষে দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবক আত্মনির্ভরশীল জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি পোশাক শ্রমিকদের
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন