প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুদক কর্মচারীদের ১ দিনের বেতন জমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৪, ২১:০২আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২১:০২

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন সাড়ে পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ এ তথ্য জানান। দুর্নীতি দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সোনালী ব্যাংকে ৫ লাখ ৫০ হাজার ৬৫০ টাকা জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও সিলেটসহ দেশের ১১টি জেলার প্রায় ৮০ লাখ মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকারসহ দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যা প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা অসহায় মানুষদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদকের কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা