বন্যার্তদের সহযোগিতায় যুব সংগঠনগুলো নিয়ে অধিদফতরের প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯

দেশে চলমান বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যাদুর্গতের সহযোগিতার জন্য যুব উন্নয়ন অধিদফতরের আওতাধীন যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলো বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদনে এমন তথ্য জানায় অধিদফতর।

প্রতিবেদনের বন্যাকবলিত জেলাগুলোর সহযোগিতার পরিসংখ্যান তুলে ধরা হয়।

লক্ষ্মীপুর

জেলার রায়পুর উপজেলার ‘চাষী কল্যাণ সবুজ সংঘ’ ১০ নং রায়পুর ইউনিয়নের মোল্লার হাট এলাকায় ১০০ জনের মাঝে শুকনো খাবার (মুড়ি, চিড়া, বিস্কুট, চাল, আলু, ডাল, তেল, লবণ, চিনি,) বিতরণ করেছে। রামগঞ্জ উপজেলার ‘সংসপ্তক যুব সংগঠন’ ঢাকা থেকে যাওয়া দুটি টিমের ত্রাণ সামগ্রী কয়েকটি আশ্রয়কেন্দ্রে বিতরণে সহায়তা দিয়েছে।

একই উপজেলার সেইভ অ্যান্ড সেফ নামক যুব সংগঠন কালিকাপুর ও অভিরামপুর গ্রামে ৩০০ প্যাকেট রান্না করা খাবার এবং ভাদুর গ্রামে ৪০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সদর উপজেলার ‘বি কে বি’ নামক যুব সংগঠন দত্তপাড়া ইউনিয়নের পানিবন্দি ৪০০ জনের মাঝে ঢাকা থেকে যাওয়া দুটি টিমের ত্রাণ বিতরণে সহায়তা করেছে।
 

মৌলভীবাজার

অধিদফতর জানিয়েছে, এই স্থানীয় প্রশাসন ও অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যুব উন্নয়ন অধিদফতরের তালিকাভুক্ত বা নিবন্ধিত যুব সংগঠন ও যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীরা বন্যা দুর্গতদের বিদ্ধস্থ ঘরবাড়ি ও রাস্তা ঘাট মেরামত, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান, খাবার পানি, পানি বিশুদ্ধকরন টেবলেট ও শুকনো খাবার বিতরণ সহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

 
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলায় বিজলী ক্লাব জয়নগর, তেমুহানী, মুরাদপুর, ঘোড়াতলী, কাজীগ্রাম, মুন্সিগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করেছে। সৈয়দপুর সমাজ কল্যাণ সংস্থা ১০নং মিঠানালায় নিজস্ব অর্থায়নে, বন্যায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন ৩০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে। 

আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘ জোরারগঞ্জের সাতটি গ্রামের ৮০টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় বাজার বিতরণ করেছে। দূর্বার প্রগতি যুব সংগঠন ধুম ইউনিয়নে ১০০টি পরিবারের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করেছে। হিতকরী যুব সংঘ আবুরহাট ও গোপনীয়ায় শাড়ি, লুঙ্গি ও ধানবীজ বিতরণ করেছে। 

আদর্শ ছাত্র ও যুব সমাজ দাগন ভূঁইয়ায় ৭০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করেছে। সীতাকুন্ড যুব ফাউন্ডেশন ছাগলনাইয়া পুনর্বাসন কার্যক্রমের তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছে। 

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন সেনবাগে চাল, ডাল, আলু, তেল, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি, কয়েল, লাইটার, সেনেটারি ন্যাপকিন ও শিশু খাদ্য বিতরণ করেছে। স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি বারৈয়ারহাটে শুকনো খাবার মুড়ি, চিড়া, স্যালাইন, চানাচুর ও পানি বিতরণ করেছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম