বিচারিক কার্যক্রম শুরুর আগে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪

পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হলে এ অভিবাদন জানান।

এদিন সিনিয়র আইনজীবী মহসীন রশিদ বলেন, ‘মাই লর্ড। শুরুতে একটা খুশির খবর। আমাদের ক্রিকেট দল গতকাল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।’

এসময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন। এরপর শুনানির কার্যক্রম শুরু করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজে ইতিহাস গড়ার অনন্য আরেক মঞ্চটা গতকাল গড়ের টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় টেস্ট জেতে ৬ উইকেটে। বাংলাদেশের কাছে পাকিস্তান হোয়াইটওয়াশ হয় ২-০তে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে এক বা একাধিক ম্যাচের সিরিজ মিলিয়ে এ নিয়ে নবম সিরিজ জিতলো বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট পচথচলায় ১৪৪ ম্যাচে এটা তাদের ২১তম জয়, বিদেশের মাটিতে ৬৭ ম্যাচে অষ্টম জয়।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম