পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৯

বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

তিনি বলেন, ‘নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। সেখানে উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না। বর্তমানে পার্বত্য চট্টগ্রামকে খ্রিষ্টান অধ্যুষিত রাষ্ট্রে পরিণত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এর অন্যতম অনুসঙ্গ হলো, বর্তমান সময়ে কিছু উপজাতীয় নেতার পার্বত্য শাসনবিধি-১৯০০ আইন বহাল রাখার আন্দোলন।’

কাজী মো. মজিবর রহমান বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমাদের জাতীয় সংবিধানের মাধ্যমে। যেখানে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত সব জনগণের মৌলিক অধিকার ও মান-মর্যাদাসহ সব ধরনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। অথচ পার্বত্য চট্টগ্রামে ১৯০০ সালের শাসনবিধি আইন বলবৎ রেখে এ অঞ্চলে বাংলাদেশের সংবিধানের শাসন খর্ব করা হয়েছে। এ কারণে এ অঞ্চলে বসবাসরত বাঙালি জনগোষ্ঠী অধিকারবঞ্চিত রয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

/এএজে/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
সর্বশেষ খবর
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন