যাত্রাবাড়ীতে ‘অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলাকারী’ লিটন গ্রফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে লিটন আকন্দকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এ সময় দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার জব্দ করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যায় যে হামলাকারী ব্যক্তি ছিলেন লিটন। এরপর লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে লিটনকে গ্রেফতার করে র‌্যাব-৩।

এই কর্মকর্তা আরও জানান, যাত্রাবাড়ীতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের ওপর আক্রমণে ব্যবহৃত চারটি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার জব্দ করা হয়।

লিটনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, একটি ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য ধারায় একটি মোট ৯টি মামলা রয়েছে।

/এবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম