পরশুরামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) তিনি ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং দুর্যোগকালীন মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পরশুরাম এলাকা পরিদর্শনের সময় স্থানীয়রা তার কাছে সার্বিক বন্যা পরিস্থিতির তথ্য তুলে ধরেন। নদীর তীব্র স্রোতে লোকালয়ে জীবন-জীবিকার ওপরে আঘাত, ফসলাদির ক্ষয়ক্ষতি এবং দুর্যোগকালীন মানবাধিকার সংক্রান্ত তথ্যাদি উপস্থাপন করেন। বন্যায় প্রায় ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধান না এলে ভবিষ্যতে আবারও এ ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। প্রতিবছর মুহুরি-কহুয়া নদীর বাঁধের কয়েক স্থানে ভেঙে সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী এলাকা প্লাবিত হয় বলেও তারা জানান।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, পরশুরামে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সুশীল সমাজের ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
তিন বিভাগে স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী