আসাদুজ্জামান নূর-মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি করে হত্যার মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান এ আবেদন করেন।

কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গুলি চালায়। এ সময় হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন সিয়াম সরদার। তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। ওই ঘটনায় নিহতের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নামে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আসাদুজ্জামান নূর। আর মাহবুব আলী ঘটনার সঙ্গে জড়িত বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মনির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার।  

/এআই/আরকে/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
সর্বশেষ খবর
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ 
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
বুয়েট ছাত্র সানি হত্যা: ৪৩ বার পেছালো প্রতিবেদন
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান