জনগণকে বাকরুদ্ধ করতেই সরকার মিথ্যা মামলা দিয়েছে: আদালতে শফিক রেহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮

জনগণকে বাকরুদ্ধ করতেই সরকার মিথ্যা মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রেহমান। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ কথা বলেন তিনি।

এর আগে গতকাল আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত করা হয় সাংবাদিক শফিক রেহমানের। সে জন্য আজ সকাল সাড়ে ১০টায় আদালতে আসেন তিনি।

শফিক রেহমান বলেন, জনগণের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। আমাদেরও বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। জনগণ ও পাঠককে বঞ্চিত  করা হয়েছে। সাংবাদিকতা ও জনগণকে বাকরুদ্ধ করতেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম