পদ্মা সেতু থেকে ২০ হাজার কোটি টাকা চুরি, দাবি সারজিসের

ঢাবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ২৩:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪০

মেগা চুরির প্রজেক্ট হিসেবে পদ্মা সেতু থেকে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা চুরি করা হয়েছে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় বক্তৃতাদানকালে তিনি এই দাবি করেন।

সারজিস বলেন, মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে। আমাদের প্রত্যাশিত বংলাদেশ পেতে হলে ২০২৪ স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে। সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোয় বসে আছে, তাদের যেকোনও মূল্যে সরাতে হবে। দাড়ি দেখলেই ট্যাগ দিয়েছে, কপালে সিজদার দাগ দেখলে ট্যাগ দিয়েছে, পাঞ্জাবি গায়ে দেখলেই ট্যাগ দিয়েছে, আলেম-ওলামাকে দেশছাড়া করেছে। এর বিচার বাংলাদেশেই করতে হবে।

/এনএআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম