মিরপুরে আশরাফুল ইসলাম হত্যা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ অক্টোবর ২০২৪, ১৪:৩৫আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৪:৩৫

মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. আশরাফুল ইসলাম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২ সেপ্টেস্বর মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।’

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানায় দায়ের করা মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশরাফুল হত্যায় জড়িত এজাহারনামীয় আসামি তারেক আফজাল সবুজকে গতকাল গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান।                        

/কেএইচ/আরআইজে/               
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম