কেরানীগঞ্জে চুরি হওয়া সেই শিশু শরীয়তপুর থেকে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৪, ২১:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২১:৩৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে চুরি হওয়া ৮ মাস বয়সী শিশু সাইফানকে উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে শরীয়তপুর জেলার পালং থানার চরলক্ষী নারায়ণ এলাকায় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে (৩৫) গ্রেফতার করা হয়।

শিশু সাইফানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) তাপস কর্মকার।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার বাসিন্দা সাকিলা এনাম ও এনামুল হক মজুমদার দম্পতির তিন ছেলে। এরমধ্যে সাইফান সবার ছোট। গ্রেফতার তানজিলা গত ১২ অক্টোবর শিশুটির মা সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলে শুধু থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয় নেয়। পরদিন ১৩ অক্টোবর সকালে সাকিলার মেজো ছেলে আহনাফ (৬) আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করলে তানজিলা আহনাফ ও সাকিলার ছোট ছেলে সাইফানকে (৮ মাস) নিয়ে দোকানে যায়। এরপর আহনাফ আইসক্রিম নিয়ে একা বাসায় আসে। আর সাইফানকে নিয়ে তানজিলা পালিয়ে যায়। পরবর্তীতে সাকিলার স্বামী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় তানজিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, ইতোমধ্যে অপহরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র‌্যাব-১০ এর একটি দল অপহৃত ভিকটিম সাইফানকে দ্রুত উদ্ধারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সহযোগিতায় শরীয়তপুর জেলার পালং থানার চরলক্ষী নারায়ণ এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তানজিলা আক্তার পারভীনকে (৩৫) গ্রেফতার করা হয়।  শিশুটিকে উদ্ধারের পর তার বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী