হারুনের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ অক্টোবর ২০২৪, ২২:৫৬ আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২২:৫৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবও জব্দ করেছে কর বিভাগ।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

সিআইসি একইসঙ্গে ডিবি হারুনের পরিবারের অন্য সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করেছে। তারা হলেন- হারুনের স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান, শ্বশুর ফরিদ উদ্দিন আহমেদ ও আত্মীয় সমরাজ মিয়া।

প্রসঙ্গত, হারুন ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকির বিষয়টি তদন্ত করছেন এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) কর্মকর্তারা। 

এদিকে দেশের শীর্ষ ছয় ব্যবসায়ীরও কর ফাঁকি অনুসন্ধানে নেমেছে সিআইসি। ওই ব্যবসায়ীরা হলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: আরও দুই জন কারাগারে
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেফতার আরও ২ আসামি কারাগারে
মরিয়মের সঙ্গে বিয়ে ও নির্যাতনের বিষয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!