ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪, ০২:২২আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০২:২২

স্বতন্ত্র বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিনটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও সাত কলেজ শিক্ষার্থীদের কোনও কর্মপরিকল্পনা বা দাবি বাস্তবায়িত হয়নি। তাই ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস (স্নাতকোত্তর) বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম প্রতিনিধি জাকারিয়া বারী সাগর।

তিনি বলেন, সাত কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ‘কমিশন’ গঠন করার দাবিতে আমরা ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছি, তা শেষ হয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। তাই আমরা আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে নির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।

উল্লেখ্য সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

/এএইচএস/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান