রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১২:৪৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ছয় জনের মধ্যে সোহেল (২০) ও ইসমাইল (১১) নামে দুই জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে ইসমাইল এবং সকাল ৯টার দিকে সোহেল মারা যান।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘সোহেলর শরীরের ৭০ শতাংশ এবং ইসমাঈলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।’

গত ২৫ অক্টোবর রাত ১১টার দিকে রূপগঞ্জ ডরগাঁও গ্রামের একটি টিনসেট বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই বাসার ছয় জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধ অন্যরা হলেন– বাবুল (৪৭), সেলি (৩৬) মো. সুয়েল (২২) মুন্নি (২০) ও তাসলিমা (১৩)।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম