ঢাবিতে ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক কর্মশালা

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২২:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২২:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ইয়ুথ ফর পলিসির সহযোগিতায় আইইআরএলসিসি ক্লাবের আয়োজনে গ্রিন ম্যানের ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ট্রেনিং রুমে ৬০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘আমার কাছে, আমার চিঠি’ গ্রিন ম্যানের একটি উদ্যোগ, যেখানে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নিজ স্বপ্ন, ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে একটি চিঠি লিখেন। তারপর অতিথিরা তাদের আলোচনায় নানান পরামর্শ ও দিকনির্দেশনা দেন, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গন্তব্যের স্পষ্ট পথ পরিকল্পনা করতে পারেন।

ঢাবিতে ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক কর্মশালা কর্মশালায় গ্রিন ম্যানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইয়িদ ওমর আল ফয়সালের সঞ্চালনায় অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শাহরিয়ার হায়দার, ইম্প্যাক্ট হাব ঢাকার ডেপুটি ম্যানেজার মুস্তাইন করিম চৌধুরী এবং আইআইডি’র রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানবীরুল ইসলাম।

অধ্যাপক ড. মো. শাহরিয়ার হায়দার বলেন, বর্তমান যুগ এআই প্রযুক্তি নির্ভর হতে চলেছে, আমাদেরও এআই-এর সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে।

ঢাবিতে ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক কর্মশালা এছাড়াও মুস্তাইন করিম চৌধুরী ডেভেলপমেন্ট সেক্টরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এবং মুহাম্মদ তানবীরুল ইসলাম শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে কথা বলেন।

এসময় অংশগ্রহণকারীরা বলেন, এমন ভিন্নধর্মী আয়োজন আরও বেশি বেশি হওয়া উচিৎ। আমরা আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবো। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সুসংগঠিত হবে।

ঢাবিতে ‘আমার কাছে, আমার চিঠি’ শীর্ষক কর্মশালা কর্মশালাটিতে গ্রিন ম্যান, ইয়ুথ ফর পলিসি ও আইইআর এলসিসি ক্লাবের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম