বাড্ডায় ছুরিকাঘাতে লেগুনাচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৪, ০২:১৩ আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৫

রাজধানীর বাড্ডা থানা এলাকায় চাঁদাবাজের ছুরিকাঘাতে হাসান হাওলাদার (২২) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নূরে আলম (২৩) নামে আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর হাসানকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।

ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও বিস্তারিত খবর পাইনি। এ ঘটনায় একজন অফিসারকে পাঠানো হয়েছে। যতটুকু শুনেছি, লেগুনাচালক ও হেলপারদের নিজেদের মধ্যে কোনও বিরোধ ছিল। ঘটনাটি তাদের মধ্যে ঘটেছে। বিষয়টি তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

আহত নূরে আলম জানিয়েছেন, হাসান ও আমি দুজনেই লেগুনাচালক। হাসানের নিজেই লেগুনার মালিক। রামপুরা-বনশ্রী থেকে খিলগাঁও মাদারটেক যাত্রী নিয়ে যাওয়া-আসা করি আমরা। বেশ কয়েক দিন ধরে ইমনসহ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করে আসছিল। আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রিজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিই।

এ সময় তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। আমি এগিয়ে গেলে তারা আমাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহত হাসান পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি রামপুরা কুঞ্জবন এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭: এইচআরএসএস
সড়কে ৭ মৃত্যু: ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন